প্রকাশিত: Tue, Apr 25, 2023 11:02 AM
আপডেট: Sat, Jun 13, 2026 11:18 AM

ডিসেম্বরের মধ্যে রাজাকার তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধমন্ত্রী


আশরাফ রাজু: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। 

মঙ্গলবার সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, এরপর পৃষ্ঠা ২ সারি

(প্রথম পৃষ্ঠার পর) রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোন আইন ছিল না। বিগত পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির মাননীয় সভাপতি শাহজাহান খান এমপি মহোদয়কে আহবায়ক করে তালিকা প্রণয়নের জন্য এবং নিয়মাবলী অর্থাৎ কিভাবে প্রণয়ন করবে তা নির্ধারণের জন্য তাকে দায়িত্ব প্রদান করে কমিটি করে দেওয়া হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের বিষয়ে মন্ত্রী জানান, এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। 

মঙ্গলবার  একদিনের সফরে সিলেট এসে পৌঁছান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।তিনি হযরত শাহজালাল (র.) মাজার ও হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে নামাজ আদায় এবং কবর জিয়ারত করেন। সম্পাদনা : মুরাদ হাসান